শিরোনাম
সরাসরি

আবার গোল করলেন মেসি

০৮: ২৮

দ্বিতীয় গোলে রোনালদোর পাশে মেসি

ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন মেসি। ম্যাক আলিস্টারের শট আলজেরিয়া গোলকিপার ঠেকালে সেটি পরে মেসির সামনে। বল জালে পাঠাতে কোনো ভুল করেননি বক্সে থাকা মেসি।

বিশ্বকাপে এটি মেসির ১৫তম গোল। তাতে মেসি পাশে বসলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর। বিশ্বকাপে যৌথভাবে ১৫টি করে গোল মেসি ও রোনালদো নাজারিওর। ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসাতে আর এক গোল দরকার মেসির।

০৮: ২৩

মাঠে নামলেন নিকো গঞ্জালেস আর আলভারেজ

৫৫ মিনিটে আরও দুই পরিবর্তন আনেন কোচ স্কালোনি। তবে এবার আক্রমণ ভাগের খেলোয়াড় বদল করেন তিনি। ৪-২-২ ফরমেশনে খেলছে আর্জেন্টিনা। সামনে ডানদিকে খেলা লাউতারো মার্তিনেজের বদলে মাঠে নেমেছেন হুলিয়ান আলভারেজ। আর মিডফিল্ডে বাঁম উইংয়ে খেলা আলমাদার বদলে নেমেছেন নিকো গঞ্জালেস।

০৮: ১৯

মন্তিয়েলের জায়গায় মলিনা

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলে পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলের জায়গায় মাঠে নামান নাহুয়েল মলিনাকে। ম্যাচের ৫৩ মিনিটে মাঠের ডান প্রান্ত দিয়ে মাঠে ঢুকে শট নেন লাউতারো মার্তিনেজ। তবে আলজেরিয়ার গোলকিপার লুকা জিদান ঝাপিয়ে ঠেকান সেটি।

০৮: ০৬

মেসিময় প্রথমার্ধ

মেসিময় প্রথমার্ধ
জাতীয় দলের জার্সিতে ২০০তম ম্যাচে ১১৮তম গোলের পর মেসির উদযাপন

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলো আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন মেসি।

শুরু থেকেই ম্যাচে রোমাঞ্চ ছড়ায়। পঞ্চম মিনিটে মেসি বল জালে পাঠালে সেটি অফসাইডে বাতিল হয়। এরপর একই কারণে বাতিল হয় আলজেরিয়ার গোলও। তবে ১৭ মিনিটে মেসি বিশ্বকাপে নিজের ১৪তম গোলে এগিয়ে নেন দলকে।

তাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন এলএমটেন। এবার ছাড়াও ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালে কোনো গোল করতে পারেননি তিনি।

৩৫ মিনিটে বল নিয়ে আলমাদা বক্সে ঢুকেছিলেন। বক্সে থাকা মেসিকে ক্রস করতে চাইলেও আলজেরিয়ার খেলোয়াড়দের জটলায় আটকে যায় তা। পরের মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। তবে মেসির শট বারের অনেকটা উপর দিয়ে যায়। ৩৯ মিনিটে আলজেরিয়ার বক্সে ঢুকেছিলেন মেসি। তবে আবারও অফসাইডের বাঁশি বাজে।

৪০ মিনিটে কর্নারের বিনিময়ে আলজেরিয়ার একটি আক্রমণ ঠেকিয়ে দেন গোলকিপার এমি মার্তিনেজ। ম্যাচের যোগকরা সময়ের প্রথম মিনিটে কর্নার পায় আলজেরিয়া। তবে বিপদজনক কিছু ঘটেনি। চতুর্থ মিনিটে আনিস মুসা ড্রিবলিং করে আর্জেন্টিনার বক্সে ঢুকেছিলেন। তার দুর্বল শটে আসা বল ভালোভাবেই গ্রিপ করেন মার্তিনেজ।

০৭: ২৪

বিশ্বকাপে মেসির ১৪তম গোল

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম গোলটি করেছিলেন লিওনেল মেসি। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার প্রথম গোলটি এলো মেসির পা থেকেই। ম্যাচের ১৭ মিনিটে মিডফিল্ড থেকে ডি পলের থ্রু বল ধরে সামনে এগোন মেসি। প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি।

বিশ্বকাপে এটি মেসির ১৪তম গোল। আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল হলো ১১৮।

০৭: ১৬

দুই দলেরই অফসাইডে গোল বাতিল

ম্যাচের প্রথম দশ মিনিটেই দুইবার বল জাড়িয়েছে। প্রথমে মেসি আলেজেরিয়ার জালে বল পাঠান। তবে অফসাইডে বাতিল হয় সেই গোল।

এরপর আলজেরিয়ার খেলোয়াড় বল পাঠান আর্জেন্টিনার জালে, উদযাপনও করেন খানিকটা। তবে অফসাইডে বাতিল হয় গোল। ফলে প্রথম ১০ মিনিট শেষে গোলশূন্যই রইলৌ আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ।

০৭: ১০

ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ

ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ
জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নেমেছেন মেসি

ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলেন মেসি। এর আগে এই মাইলফলকের দেখা পেয়েছেন শুধু পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল-মুতওয়া।

তবে বিশ্বকাপে দেশের হয়ে ২০০তম ম্যাচ খেলার অভিজ্ঞতায় মেসিই প্রথম! এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ডও গড়লেন তিনি।

০৬: ৫০

আর্জেন্টিনার একাদশে যারা

দেখে নিন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ (গোলকিপার), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ।