‘আনন্দে চিৎকার করতে ইচ্ছে করছিল’

‘আনন্দে চিৎকার করতে ইচ্ছে করছিল’
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আজতেকা স্টেডিয়ামে দুই গোল, তিন লাল কার্ডের নাটকীয়তায় ঠাসা ম্যাচে নায়ক হুলিয়ান কিনিয়োনেস। এবারের বিশ্বকাপে প্রথম গোলটি আসে তার পা থেকে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো ২-০ তে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
ম্যাচ শেষে কিনিয়োনেস বলেন, ‘(গোলের পর) মাথায় অনেক কিছুই ঘুরছিল। আনন্দে চিৎকার করতে ইচ্ছে করছিল। আমি বেঞ্চের কাছে গিয়েছিলাম সতীর্থদের কাছে। কারণ তারা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’
যোগকরা সময়ে ডিফেন্ডার সেজার মন্তেস লাল কার্ড দেখেছেন। কিনিয়োনেসের মতে, কিছু ভুল হয়েছে যার চড়া মূল্য দিতে হয়েছে।
জাতীয় দলের হয়ে নিজের প্রথম বিশ্বকাপ গোল করা রাউলের প্রশংসা করেছেন কিনিয়োনেস। তিনি বলেন, ‘আমরা সবাই তাকে অভিনন্দন জানিয়েছি। কারণ সে দলকে অনেক কিছু দেয়। এই দলের অংশ হওয়াটাই আমাদের জন্য গর্বের। জাতীয় দলের হয়ে একজন খেলোয়াড় হিসেবে তার গোলের সংখ্যা বাড়ছে যা দারুণ বিষয়।’

কপাল খুললো আর্জেন্টাইন ডিফেন্ডারের