এনসিএলের সূচিতে পরিবর্তন

এনসিএলের সূচিতে পরিবর্তন
সিজেডএন স্পোর্টস ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুমের প্রথম স্তরের তৃতীয় রাউন্ডের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তৃতীয় রাউন্ড শুরু হবে ১৮ অক্টোবর।
জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের অতিরিক্ত এক দিন বিশ্রামের সুযোগ করে দিতে সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
এতে টেস্ট দলের ক্রিকেটাররা তৃতীয় রাউন্ড থেকেই এনসিএলে খেলতে পারবেন। নতুন সূচি অনুযায়ী, তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে ১৮ থেকে ২১ অক্টোবর।
চতুর্থ রাউন্ডের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের সূচি অনুযায়ীই ২৪ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে চতুর্থ রাউন্ডের ম্যাচ।
চলতি মৌসুমের এনসিএলে আট বিভাগ অংশ নিচ্ছে। ৩ অক্টোবর শুরু হওয়া ২৮তম আসরে মোট সাত রাউন্ডে ২৮টি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

মেসির আর্মব্যান্ড বিশেষ মর্যাদায় সংরক্ষণ করা হবে