শিরোনাম

প্লে-অফে রিশাদের দল হোবার্ট হারিকেন্স

সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্লে-অফে রিশাদের দল হোবার্ট হারিকেন্স
রিশাদ হোসেন (ছবি: সংগৃহীত)

এবারের বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের ৯ ম্যাচের সবগুলো খেললেন রিশাদ হোসেন। শনিবার (১১ জানুয়ারি) নবম ম্যাচে এসে বোলিংয়ের সুযোগ পাননি তিনি। বৃষ্টির কারণে সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ ফলশূন্য থাকে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে সবার আগে প্লে অফের টিকিট কেটেছে হোবার্ট।

অ্যাশেজ শেষে স্টিভ স্মিথকে ফিরিয়ে বিগ ব্যাশে মাঠে নেমেছিল সিডনি সিক্সার্স। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৫ ওভারে বাবর আজমের সঙ্গে ওপেনিং জুটিতে অজি ব্যাটার ৩২ রান তোলেন। ১৬ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন স্মিথ, ১৪ বলে ৯ রানে ক্রিজে ছিলেন বাবর। এরপর নামে বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা পর খেলা ‘নো রেজাল্ট’ ঘোষণা করা হয়।

৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে সফল স্পিনার রিশাদ। তার দলের পয়েন্ট ১৩। একটি ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। হোবার্ট আগামী বুধবার শেষ গ্রুপ ম্যাচে ব্রিসবেন হিটের মুখোমুখি হবে। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে সিডনি।

/টিই/