৬ বলের মধ্যে ২ উইকেট তুলে ম্যাচে ফিরলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৬ বলের মধ্যে ২ উইকেট তুলে ম্যাচে ফিরলো বাংলাদেশ
মালিককে আউট করেন এবাদত হোসেন

শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেট জুটিতে ৭০ রান তোলে আফগানিস্তান। চা-বিরতির পর প্রথম ওভারের পঞ্চম বলে তৃতীয় উইকেট জুটি ভাঙে আবদুল মালিক আউট হলে। তাকে ফেরান এবাদত হোসেন। পরের ওভারের চতুর্থ বলে হাসমতউল্লাহ শাহিদিকে (০) আউট করেছেন মেহেদী হাসান মিরাজ।

৬ বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তান প্রথম ইনিংসে ৪৭ ওভারে তুলেছে ৪ উইকেটে ১৩৯ রান। এখনো ২০৭ রানে পিছিয়ে আফগানরা।

এছাড়া ওপেনার সাদিকুল্লাহ অতল ১৭ এবং শহিদুল্লাহ ২০ রান করে আউট হন।

এর আগে আবুধাবি টেস্টে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়। নাঈম হাসান ৩৫ রানে অপরাজিত থাকেন।

/টিই/