কোহলি-গিলের সেঞ্চুরিতে ভারতের সহজ জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কোহলি-গিলের সেঞ্চুরিতে ভারতের সহজ জয়
বিরাট কোহলি ও শুবমান গিল ১৫১ রানের জুটি গড়েন

প্রথমে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে গড়লেন দ্রুততম ১৫ হাজার রানের কীর্তি। সেখানেই থামলেন না বিরাট কোহলি। উপহার দিলেন দুর্দান্ত সেঞ্চুরি। রবিবার (২৭ সেপ্টেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেন কোহলি। ওয়ানডেতে এটি তার ৫৫তম সেঞ্চুরি।

ওয়েস্ট ইন্ডিজের করা ২৯৫ রান তাড়া করতে নেমে ভারত ম্যাচটি জিতেছে ৮ উইকেটে, ৫০ বল হাতে রেখে।

ওয়ানডেতে ৫০ সেঞ্চুরি নেই আর কারও। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি শচীন টেন্ডুলকারের।

দ্বাদশ ওভারের শেষ বলে রোহিত শর্মা (৩২ রান) আউট হলে ক্রিজে যান কোহলি। গিয়েই চড়াও হন ক‍্যারিবিয়ান বোলারদের ওপর। বাড়তে থাকে রানের গতি। আরেক প্রান্তে দারুণ সঙ্গ দেন অধিনায়ক শুবমান গিল। তার সঙ্গে দ্বিতীয় উইকেটে কোহলি গড়েন ১৫১ রানের জুটি।

সেঞ্চুরি করেছেন অধিনায়ক শুবমান গিলও। ১০৮ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১১০ রানের ইনিংস খেলেন গিল। এটি তার দশম ওয়ানডে সেঞ্চুরি।

নিজের সেঞ্চুরির পর আরও মারমুখী হন কোহলি। তার ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের ইনিংসে আছে ১০ চার ও ৯টি ছক্কা।

/টিই/