বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কার বিপক্ষে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কার বিপক্ষে
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ২ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর। বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশের গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যুও জানা গেছে।

গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা একটি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে।

বাংলাদেশের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে, আর একটি নামিবিয়ায়। এর মধ্যে টানা দুই ম্যাচ ডারবানে খেলবে বাংলাদেশ।

২০২৭ বিশ্বকাপে আগের আসরগুলোর মতো সরাসরি কোয়ার্টার বা সেমিফাইনাল নেই। গ্রুপ পর্বের দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা দল উঠবে সুপার সেভেন পর্বে।

সুপার সেভেনে উঠতে পারলে বাংলাদেশ অন্তত্য আরও ছয়টি ম্যাচ খেলতে পারবে। এই পর্বের ম্যাচ হবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।

এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। ফাইনাল হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে।

বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ সূচি

 তারিখ প্রতিপক্ষ ভেন্যু
 ৮ অক্টোবর ২০২৭ ইংল্যান্ড উইন্ডহোক, নামিবিয়া
 ১২ অক্টোবর ২০২৭  নিউজিল্যান্ড কুগোম্পো সিটি, দক্ষিণ আফ্রিকা
 ১৬ অক্টোবর ২০২৭  শ্রীলঙ্কা ডারবান, দক্ষিণ আফ্রিকা
 ১৯ অক্টোবর ২০২৭  দক্ষিণ আফ্রিকা  ডারবান, দক্ষিণ আফ্রিকা
 ২৩ অক্টোবর ২০২৭  কোয়ালিফায়ার ‘বি’  থশওয়ানে, দক্ষিণ আফ্রিকা

/টিই/