রান উৎসবের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রান উৎসবের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
১৪২ রানের ইনিংস খেলেন ডেভিড মিলার

অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের প্রথম বলেই ফিরে গেলেন এইডেন মার্করাম। তবে টেম্বা বাভুমা আর ডেভিড মিলারের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৩৬৫ রান করে স্বাগতিকরা। জবাবে অস্ট্রেলিয়া অলআউট হয় ৩৩৩ রানে। ৩২ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দুটি ছক্কা ও ১০টি চারে ১০৩ রান করে, তিন বছর ও ২৮ ইনিংসের অপেক্ষার অবসান ঘটনা বাভুমা। এটি বাভুমার ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি। ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষেই আগের সেঞ্চুরিটি করেন তিনি।

তিন বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করলেন বাভুমা
তিন বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করলেন বাভুমা

বিস্ফোরক ব্যাটিংয়ে ৯৩ বলে ১৪২ রান করেন মিলার। ৯টি ছক্কা ও ১২টি চার মারেন তিনি। ওয়ানডেতে এটি তার অষ্টম ওয়ানডে সেঞ্চুরি। এই ফরম্যাটে তার আগের সেরা ইনিংসটিও ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০১৮ সালে হোবার্টে ১৩৯ রানের।

রান তাড়া করতে নেমে মিচেল মার্শ ও ট্রাভিস হেডের ১৩০ রানের উদ্বোধনী জুটি গড়েন। মার্শ (৮৪) ফিরলে জুটি ভঙে। আরেক ওপেনার ট্রাভিস হেড করেন ৭৬ বলে ৮৪ রান। এই দুজনের বিদায়ের পর পথ হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

তিনশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দলকে আশা দেখান বার্টলেট। ৫টি ছক্কা ও ২টি চারে ২৮ বলে ৫০ রান করেন তিনি। তবে এই প্রচেষ্টা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

দুই দলের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর)।

/টিই/