৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ, অবিক্রিত সাকিব-মিরাজ

সিটিজেন স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। নিলামে করাচি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাম হাঁকিয়েছে রিশাদের জন্য। পরে ৩ কোটি রুপিতে রিশাদকে কিনে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আসন্ন পিএসএলের নিলাম শুরু হয়। দেশি-বিদেশি ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করে। এর মধ্যে বাংলাদেশি আছেন ৫৩ জন।
এই নিলামে অবিক্রিত থেকে গেছেন সাকিব আল হাসান। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি। মেহেদী হাসান মিরাজকেও নেয়নি কোনো দল।
এই নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্য তিন জনের, তারা হচ্ছেন– সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন বাংলাদেশের ২২ জন। সেখান থেকেই দল পেলেন রিশাদ।
গত মৌসুমে লাহোরের হয়ে খেলেছিলেন রিশাদ। ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে তিনি ১৩ উইকেট শিকার করেন। চলতি বছর বিপিএল চলাকালে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলেছেন রিশাদ। প্রথমবার টুর্নামেন্টটিতে খেলতে নেমে তিনি হোবার্ট হারিকেন্সের হয়েও আলো ছড়িয়েছেন। ১২ ম্যাচে ১৫ উইকেট নেন।