ফেসবুকে অস্ত্রসহ ভিডিও প্রকাশ: কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লায় ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে একদল কিশোর-তরুণের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ‘এসবিএস’ নামের একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্য এবং ‘সিটিজি’ গ্রুপের একজন অ্যাডমিন রয়েছেন।
রবিবার (০১ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য জানান।
আটককৃতরা হলেন– ‘এসবিএস’ গ্রুপের সদস্য মো. হাবিব (১৭), ইয়াছিন আহমেদ আকাশ (১৭) ও হাবিব (১৭)। তাদের বর্তমান ঠিকানা সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় এবং স্থায়ী ঠিকানা নরসিংদী, হবিগঞ্জ ও কুমিল্লার লালমাই উপজেলায়। অন্যজন হলেন ‘সিটিজি’ গ্রুপের অ্যাডমিন মো. শাওন (১৯)। সে বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের উনাইসার এলাকায় বসবাস করে।
পুলিশ জানায়, গতকাল শনিবার সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি দলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা পুলিশকে জানায়, গত ৩০ অক্টোবর ভিডিওটি ধারণ করা হয়। নিজেদের অবস্থান জানান দিতেই তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সূত্র ধরে তাদের শনাক্ত করে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপত্তিকর ভিডিও ভাইরাল: মাদারীপুরে জামায়াত নেতার বাড়িতে হামলা-ভাঙচুর