বাংলাদেশকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে থাকছে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি ম্যাচ। অভিজ্ঞতা বা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক অবস্থানে প্রোটিয়া ক্রিকেটাররা।
বাংলাদেশ দল এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট হেরেছে, আরেকটি ড্র করে। তবে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে নাজমুল হোসেন শান্তর দল টেস্ট সিরিজ ড্র করে। সেই পারফরম্যান্স প্রোটিয়াদের বাংলাদেশ দলকে নিয়ে ভাবতে বাধ্য করছে।
সুপারস্পোর্টকে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলছে। তারা এমন একটি দল যারা কিনা সবসময় সাদা বলের ক্রিকেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে তারা। দারুণ কিছু ফাস্ট বোলার আছে। সেই সঙ্গে তরুণ কিছু ক্রিকেটারও উঠে আসছে। সাথে ব্যাটিংয়েও দারুণ ভারসাম্য রয়েছে তাদের।’
দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার সিমোন হার্মার বাংলাদেশ ক্রিকেট দলকে হালকাভাবে দেখছেন না। তিনি বলেন, ‘বাংলাদেশ দল হিসেবে বেশ উন্নতি করেছে। তাদের দলে দারুণ কিছু বোলার রয়েছে যারা বেশ জোরে বল করতে পারে। ভালো স্পিনারের সঙ্গে কিছু দারুণ ব্যাটারও রয়েছে। আমাদের জন্য বেশ সিরিয়াস টেস্ট হতে যাচ্ছে। এই দলটা আমরা যতগুলো বাংলাদেশ দলকে মোকাবেলা করেছি, তার মধ্যে সবচেয়ে কঠিন দল হতে যাচ্ছে।’
এইডেন মারক্রামও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতে তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। আমার কোনো সন্দেহ নেই, তারা এখানেও একই ইনটেনশন নিয়ে আসবে।’

সাফের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর