সারা বছর কবে কার সঙ্গে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
সারা বছর কবে কার সঙ্গে খেলবে বাংলাদেশ

আজ (১ জানুয়ারি) শুরু হয়েছে ইংরেজি নতুন বছর। ২০২৬ সালেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপসহ সারা বছরজুড়ে আরও খেলা আছে বাংলাদেশের। বর্তমানে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। ২০২৫ সালের ২৬ ডিসেম্বর শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি ‍টুর্নামেন্ট আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৬ সালে ‍পুরুষ-নারী উভয় দলেরই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজ তো আছেই।

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। একই গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালি।

১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাছাইপর্বে অংশ নিতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। সেই বাধা পেরোলেই তারা বিশ্বকাপের টিকিট পাবে।

এখন পর্যন্ত নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও সারা বছরে নতুন করে সিরিজ হতে পারে দুই দেশের বোর্ডের আলোচনার ভিত্তিতে। দেখে নেওয়া যাক বছর জুড়ে বাংলাদেশ ক্রিকেট দলের সূচি

পুরুষ ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফেব্রুয়ারি-মার্চ

বাংলাদেশের খেলা

৭ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা
৯ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ইতালি, কলকাতা
১৪ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ইংল্যান্ড, কলকাতা
১৭ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম নেপাল, মুম্বাই

পাকিস্তানের বাংলাদেশ সফর
মার্চ-এপ্রিল (২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
এপ্রিল (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
জুন (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর
জুলাই (২ টেস্ট, ৫ ওয়ানডে)

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর
আগস্ট (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
আগস্ট (২ টেস্ট)

ভারতের বাংলাদেশ সফর
সেপ্টেম্বর (৩ ওয়ানডে)

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
অক্টোবর-নভেম্বর (২ টেস্ট)

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর
নভেম্বর-ডিসেম্বর (২ টেস্ট, ৩ ওয়ানডে)

নারী ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব: জানুয়ারি-ফেব্রুয়ারি

টি-টোয়েন্টি বিশ্বকাপ
জুন-জুলাই (বাছাইপর্ব পেরোনোর ভিত্তিতে)

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
এপ্রিল (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
অক্টোবর (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
ডিসেম্বর (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

/টিই/