ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, আছে চমক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, আছে চমক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লোগো

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন আলিস আল ইসলাম। সর্বশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন এই ক্রিকেটার।

চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না পেসার নাহিদ রানা।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজের সূচি-

১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্বাবুয়ে (আবুধাবি)

১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে (আবুধাবি)

২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ (শারজাহ)

২৩ অক্টোবর: ফাইনাল (শারজাহ)

/টিই/