ডারবানে সেঞ্চুরি করে যে কীর্তি গড়লেন রেনশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ডারবানে সেঞ্চুরি করে যে কীর্তি গড়লেন রেনশ
সেঞ্চুরি উদযাপনে ম্যাট রেনশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছেন ম্যাট রেনশ। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ডারবান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দারুণ এক সেঞ্চুরি করেন।

শনিবার (১০ অক্টোবর) লাঞ্চের সময় ২১৮ বল খেলে রেনশ অপরাজিত ছিলেন ১০২ রানে। এই ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম লিখলেন তিনি। ২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট অভিষেক হয়েছিল তার। বাঁহাতি ব্যাটার সেই দলের বিপক্ষে শতক হাঁকালেন। এক যুগেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।

রেনশর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সেঞ্চুরি করা শেষ অস্ট্রেলিয়ান ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৪ সালের মার্চে কেপ টাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৫ রান করেছিলেন তিনি।

রেনশর এটি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তার প্রথম সেঞ্চুরি এসেছিল ২০১৭ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রেনশ ১৩৮ রানে অপরাজিত। ২৯৫ বলের ইনিংসে চার মারেন ১৪টি। তাকে সঙ্গ দিচ্ছেন নাথান লায়ন। ৬৫ বলে ১৩ রানে অপরাজিত লায়ন। অস্ট্রেলিয়া করেছে ৮ উইকেটে ৩১৯ রান।

/টিই/