১১৪ বলে ডাবল সেঞ্চুরিতে ব্রুকের বিশ্বরেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের শেষ ওভারে জানিথ লিয়ানাগের লো ফুল টস স্কুপ করে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন হ্যারি ব্রুক। তাতে পৌঁছে গেলেন ২০০ তে। ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ব্রুক নাম লেখালেন ইতিহাসের পাতায়।
ওয়ানডে ক্রিকেটে এই প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান। দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ভারতের শুবমান গিলের। গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
লঙ্কানদের বিপক্ষে ২১ চার ও ১০ ছক্কায় ১১৬ বলে ২০২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ব্রুক। ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল বেন স্টোকসের ১৮২, ওভালে ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
শুধু বাউন্ডারি (চার ও ছক্কা) থেকেই ব্রুকের রান ১৪৪, এটিও ইংল্যান্ডের রেকর্ড। তবে ব্রুকের শুরুটা ছিল মন্থর। প্রথম ২৪ বলে তার রান ছিল ১৩। রানের গতি বাড়িয়ে পরের ৫১ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। সেখান থেকে দেড়শতে যেতে লাগে ২২ বল, পরের ১৭ বলে পা রাখেন দুইশতে। অর্থাৎ সেঞ্চুরি থেকে ডাবলে যেতে লাগে মাত্র ৩৯ বল।
এছাড়া জো রুটও ওয়ানডেতে নিজের ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তিনি করেন ৬৬ বলে ৬৯ রান। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার টম ব্যান্টন। ৫১ বল থেকে ৫০ রান করেন তিনি। উইল জ্যাকস মাত্র ৩০ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ড করেছে ৪ উইকেটে ৪২৯ রান।

রান তাড়ায় রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো ভারত