মসজিদের রুফটপে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

দেশের সব মসজিদের রুফটপে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একই সঙ্গে মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা, সরকারি খরচে যে সব ব্যক্তি হজে যান– সে বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা এবং ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একই হাসপাতাল ও মিশনে বহুদিন যাবৎ কর্মরত ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীগণকে মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বদলি করার জন্য সুপারিশও করেছে কমিটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ও সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তারা পরিচিত অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর, হজ্ব ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১৮০ দিনের কর্মপরিকল্পনা: বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দপ্তর সংস্থাসমূহের ভিশন, মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে অবহিত করা হয়।
বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সূবর্না সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশগ্রহণ করেন।