বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

খুলনা সংবাদদাতা

ক্ষমতায় আসার সাড়ে তিন মাসেও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি সরকার। জ্বালানি খাতে নৈরাজ্য চলছে, বাজার পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২ জুন) সকালে খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা বিভাগের জেলা ও মহানগরীর দায়িত্বশীল সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতায় আসার সাড়ে তিন মাসেও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি বর্তমান সরকার। জ্বালানি খাতে নৈরাজ্য চলছে, বাজার পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে সরকার। দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সরকারের ভালো কাজে জামায়াত সহযোগিতা করবে এবং জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে জনগণের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার এড়াতে পারে না। পরিস্থিতির উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কমুক্ত না হওয়ায় জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের রায়কে উপেক্ষা করে দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনের পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন।

‘জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে’