এনসিপির ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আখতার হোসেন জানান, মন্ত্রী সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেছেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’– এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে ইফতার মাহফিলের মধ্য দিয়ে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি।
আখতার হোসেন জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা যায়।