পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

সিজেডএন ডেস্ক

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ইনকিলাব মঞ্চের ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির কর্মীরা। এ সময় সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার জিএস সালাহ উদ্দিন আম্মারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সমাপনী বক্তব্যে আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডকে মো. সাহাবুদ্দিন সমর্থন করেছেন। তিনি বলেন, ‘৫ আগস্টের পর তাঁকে অপসারণ ও বিচারের দাবি জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, গণহত্যার সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
এর আগে শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পদত্যাগপত্র গ্রহণ করেন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।