শিরোনাম

শপথের পরেই সংসদীয় কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
শপথের পরেই সংসদীয় কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটা নিশ্চিত ইনশাআল্লাহ।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ করে ইসি।

নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোয় জয়ী হয়েছেন।

সংসদ সদস্যদের শপথের পর বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে বলে বিএনপি সূত্রে আগেই জানানো হয়েছে।

/এফসি/