জুলাই চেতনা বাস্তবায়নে বড় বাধা বিএনপি: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে জুলাই চেতনা বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ছিল, একটি মানবিক রাষ্ট্র গঠন। কিন্তু, কোনো প্রাপ্তি আমরা পাইনি। এই অর্জনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। তারা জুলাইয়ের চেতনা বাস্তবায়নেও সবচেয়ে বড় বাধা।’
মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বিএনপি সরকারকে উদ্দেশ করে গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন মেনে নিলেন, কিন্তু গণভোট মানলেন না। এটা কোন ধরনের দ্বিচারিতা। আপনারা তো আইন লঙ্ঘন করেছেন। এজন্যই বলছি, প্রাপ্তির পথে জুলাই বিপ্লবের বেনিফিশারি বিএনপি সবচেয়ে বড় অন্তরায়। তবে, বিএনপি গণভোটকে মেনে নিতে বাধ্য।’
তিনি আরও বলেন, ‘পার্লামেন্টে গণভোটের বিষয় নিষ্পত্তি না হলে, বিএনপি সরকার গণভোটকে মেনে না নিলে, আমরা রাজপথে জনগণকে নিয়ে এই সমস্যার সমাধান করবো।’
দেশে নতুন বুদ্ধিজীবীদের আবির্ভাব হয়েছে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘ফ্যাসিবাদী আমলে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে, তারা নানান তথ্য আবিষ্কার করতো এবং দেশটাকে শেষ করলো। এই ৫ মাসে দেশে আবারও নতুন বুদ্ধিজীবী তৈরি হয়েছে। আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের জন্য যে সমস্ত যুক্তি এবং তথ্য প্রয়োজন, সেটাই করছে এক শ্রেণির বুদ্ধিজীবীরা।’
সেমিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপি সরকারের পতন ঘটাতে হবে: নাসীরুদ্দীন পাটোয়ারী 