জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান

সিটিজেন ডেস্ক

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ ও প্রতিটি ধারা বিএনপি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান জানান, জুলাই সনদ স্বাক্ষরের জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস আহ্বান জানালে বিএনপি প্রথম দিকেই সেখানে গিয়ে সই করে। তাই যে সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদের সব ধারা তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
বিএনপির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে। আমরা দেখেছি এই যে এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার দেখলাম তারা গেল, করবে কি করবে না একটু ঢিলেঢালা।
তিনি বলেন, আরেকটা দল আছে, তারা তো তখন জুলাই সনদে সই করে নাই, তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে সই করলো। সবচেয়ে প্রথমে জুলাই বিএনপি সই করেছে। যারা নির্বাচনের পরে সই করলো, জুলাই সনদের জন্য যারা গলা ফাটায়ে ফেলে তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি- এতই যদি তোমাদের দরদ হয়, তাহলে তোমরা প্রথমে কেন সই করলা না ভাই।
তারেক রহমান বলেন, যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনগণের জনকর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আছর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে।
অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে জনসভায় অংশ নেন।