আ.লীগের বাকশালী ধারণা বিএনপি বিশ্বাস করে না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের ওপরে পাথরের মতো আওয়ামী লীগ বাকশাল চাপিয়ে দিয়েছিল। সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে মঈন খান বলেন, ‘আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালের সেই কালরাতে পাক হানাদার বাহিনী হায়েনার মতো এই দেশের নিরীহ মানুষ উপরে ঝাঁপিয়ে পড়েছিল; সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই আদর্শে বিশ্বাসী ,বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী।
তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করবো।
নরসিংদী-১ আসনের বিএনপির সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলকে নিয়ে জিয়া উদ্যানে যান নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. মঈন খান।
মঈন খান বলেন, সর্বশেষ স্বাধীনতার ঝান্ডা উঁচু করে তুলে ধরেছেন তারেক রহমান। তিনি বাংলাদেশে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী স্বৈরশাসনের পর বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছেন। দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে যোগ দিয়েছি।