ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

সিজেডএন ডেস্ক

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে লড়বেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন জামায়াতে যোগদানের আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি আবু সাদিক কায়েমকে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত এ তরুণ নেতা পরবর্তীতে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন।
এছাড়া তিনি ২০২৪ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে প্রার্থী করলো এনসিপি