শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থানকে দলীয়করণের পথে এগোচ্ছে সরকার: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানকে দলীয়করণের পথে এগোচ্ছে সরকার: নাহিদ ইসলাম
জামায়াতে ইসলামী আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে কথা বলছেন বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছিল, বর্তমান সরকারও জুলাই গণঅভ্যুত্থানকে দলীয়করণের পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রসংস্কারের গণভোটের অধিকার জনগণের কাছ থেকে চুরি করেছে সরকার। দুটি ভোটে অংশ নিলেও তারা একটি ভোট মেনে নেয়নি। দেশে বর্তমানে কোনো সার্বজনীন কর্মসূচি নেই। তার দাবি, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছিল, বর্তমান সরকারও জুলাই গণঅভ্যুত্থানকে দলীয়করণের পথে এগোচ্ছে।

তিনি বলেন, সরকারের যথাযথ কূটনৈতিক উদ্যোগের অভাবেই বিদেশে শেখ হাসিনার প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দিল্লির সরকার এ সম্মেলনে সহায়তা করেছে। এ ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা প্রয়োজন ছিল।

এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে আনতে আপসকামী। সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে তাদের বৈধতা হারিয়েছে এবং সরকার একটি সাংবিধানিক সংকট তৈরি করেছে।

/এসবি/