শিরোনাম

প্রধানমন্ত্রীকে লাল কার্ড দেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে লাল কার্ড দেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২২ জুলাই) বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি সরকার ও তারেক রহমানের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘খেটে খাওয়া মানুষের পকেটের টাকা কেটে নিয়ে প্রধানমন্ত্রী বিএনপির জন্য চালু করেছে কৃষি কার্ড, প্রবাসী কার্ড। আমরাও কয়েকটি কার্ড তৈরি করবো। এক নাম্বার হলো– সন্ত্রসী কার্ড, এটা বিএনপিকে দেওয়া হবে। দুই নম্বর হলো– চাঁদাবাজি কার্ড, এটা ছাত্রদলকে দেওয়া হবে। তিন নম্বর হলো– দখলবাজি কার্ড, এটা যুবদলকে দেওয়া হবে। আরেকটা সম্মিলিত কার্ড হবে। যার নাম হলো– লাল কার্ড। এই কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়ন না করার সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে বলেছি, ভোট দাও, আমরা সংস্কার বাস্তবায়ন করবো। নির্বাচনের পরে গদি মোটা হয়ে গেছে, এখন আর জনগণকে গোনার টাইম নাই। শেখ হাসিনার গদিতে জনগণ আগুন লাগায় দিয়েছিলো। শেখ হাসিনার আসন আরও বেশি ছিলো। দুইশো আসন পেয়ে তারেক রহমানের এতো পাঙখা গজাইছে, এতো আকাশে উড়তেছে। বাংলাদেশে সংস্কার যদি না হয় সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আপনার বাপের পথ থেকে সরে, আপনার মায়ের পথ থেকে সরে সেই বাংলাদেশ বিরোধী শক্তি ভারতের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে ভোট ব্যাংকের আঁতাত করেছেন! আপনার জন্য আমাদের কিছু বলার নাই। একটা কথাই বলবো, লজ্জা সরম চইলা গেলে মানুষ আর কোনো কাজ করতে দ্বিধা করে না।’

কর্মসূচিতে আরও অংশ নেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এমপি. যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ এমপি, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমসহ কুড়িগ্রাম জেলার নেতৃবৃন্দ।

/এসআর/