সিপিবি কার্যালয়ে হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের ওপর আক্রমণ এবং দলীয় কার্যালয় অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এক প্রতিক্রিয়া জানান তিনি।
সাইফুল হক বলেন, নির্বাচিত সরকারের আমলে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং নেতাকর্মীদের ওপর আক্রমণের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সব রাজনৈতিক দলের স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা অপরিহার্য। রাজনৈতিক বিরোধের জবাব হামলা, ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে দেওয়ার প্রবণতা গণতান্ত্রিক পরিবেশকে বিপন্ন করে।
বিবৃতিতে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান বিএনপির সঙ্গে জোট করা এই রাজনীতিবিদ।
সাইফুল হক বলেন, নির্বাচিত সরকারের আমলেও যদি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা হয়, তবে তা কেবল ফ্যাসিবাদী জমানার কথাই মনে করিয়ে দেবে।

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করলো কারা