সিটি কর্পোরেশন নির্বাচনে লড়বেন কারামুক্ত আইভী

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
মুক্তির পর তার আইনজীবী জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরবর্তী নির্বাচনে অংশ নেবেন সেলিনা হায়াৎ আইভী। এর আগে ২০১১ সালের ৩০ অক্টোবর নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মেয়র হিসেবে জয়লাভ করেন। এরপর ২০১৬ সালে দ্বিতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন। ২০২২ নির্বাচনে তৃৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের এই নেত্রী।
আইভীর মুক্তির বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এ আইজি) জান্নাত উল ফরহাদ বলেন, বুধবার হাইকোর্ট এবং নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্মারক অনুযায়ী জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এছাড়া নারায়ণগঞ্জ জেলা কারাগারের স্মারক অনুযায়ী নারায়ণগঞ্জের ৯টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়টি নিশ্চিত করা হয়।
তিনি বলেন, সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় বুধবার রাত ১০টা ৮ মিনিটে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ মোট ১২টি মামলা ছিল।

সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত