গণতন্ত্র পুনরুদ্ধার বেগম জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র পুনরুদ্ধার বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম জিয়ার নেতৃত্বে অর্জিত সম্পদের ভাগ আমরা অনেকে পেলেও লড়াইয়ের মাঠে তিনি সবাইকে পাননি। তাতে তিনি মনঃক্ষুণ্ন হননি। সবাইকে তিনি আপন করে নিয়েছেন। সবার অপরাধ ক্ষমা করেছেন। পাশাপাশি সবাইকে যথাযথ মর্যাদায় আসীন করেছেন।
দোয়া মাহফিলে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেইন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এড সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণ বিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ