জামায়াতে গুপ্ত চাঁদাবাজ রয়েছে: রিজভী

জামায়াতে গুপ্ত চাঁদাবাজ রয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামী অতীতে গুপ্ত রাজনীতি করেছে। তাদের দলে গুপ্ত চাঁদাবাজও রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে লিপ্ত জামায়াত নেতারা ভিন্ন ভাবে চাঁদা নেয়। এটা তারা হাদিয়া এবং এয়ানতের নাম করে নেয়। নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে।
তিনি বলেন, এ দেশের মানুষ ধর্মভীরু। কিন্তু জামাতকে পছন্দ করে না। পৃথিবীর ভালো সংস্কৃতির দর্শন গ্রহণ করা যায়, কিন্তু দেশের সংস্কৃতি ধ্বংস করে এমন সংস্কৃতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

‘জাতির ক্রান্তিকালে মুক্তির দিশারির ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান’