শিরোনাম

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিবেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমান রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

মিডিয়া সেল জানায়, বিএনপি চেয়ারম্যান ১/ডি ৮৬ নম্বর সড়ক গুলশান-২ এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। ভোট দেওয়ার পর সেখান থেকে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন তিনি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।

/এসএ/