সরকারের স্বৈরাচারী আচরণে আরেকটা বিপ্লব আসন্ন: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই ও জনগণের সঙ্গে সরকার সুস্পষ্ট প্রতারণা করছে। তারা গণভোট নিয়ে নানান ফ্যসিবাদী আচরণ করছে। এই সরকারের কাছে জুলাই আহত এবং শহীদ পরিবারের কোনো মূল্য নেই। সরকার যদি স্বৈরাচারী আচরণ বাদ না দেয় তাহলে আরেকটা বিপ্লব আসন্ন।
বুধবার (৫ আগস্ট) বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে ১১ দলীয় ঐক্য আয়েজিত গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই যোদ্ধারা জাতীয় সম্পদ। তাদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ করুন। এখনো অনেক যোদ্ধা হাসপাতালে পড়ে আছে এবং বিছানায় কাতরাচ্ছে। সরকার তাদের দিকে তাকানোর প্রয়োজন মনে করছে না।
তিনি বলেন, জুলাইয়ের কোনো মাস্টারমাইন্ড বিশ্বাস করি না। সকল নাগরিকই জুলাই আন্দোলনোর মাস্টারমাইন্ড। সরকারকে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের আগে জাতিকে অনেক আশা দেখিয়েছেন। কিন্তু আমরা এখন সেটি বাস্তবায়নে কোনো আশা দেখছি না। এসব আশা কোন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে, এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে।
জামায়াত আমীর বলেন, ফ্যাসিবাদী আচরণ করছেন বলেই আপনাদেরকে ফ্যাসিবাদ বলা হচ্ছে। এই আচরণ ছেড়ে দেন, তাহলে জনগণ আপনাদের ফুল দিয়ে বরণ করবে।
গণসমাবেশে এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের নেতৃবৃন্দরা।