রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় এনসিপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১১ অক্টোবর) এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক সেলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের মধ্যে পবিত্র ধর্মীয় সফরে যাওয়া যাত্রী থাকার আশঙ্কাও গভীর উদ্বেগের বিষয়।এনসিপি নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা এবং সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।
এতে বলা হয়েছে, আমরা বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তা, নিহতদের মরদেহ প্রত্যাবাসন এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া হজ-ওমরাহযাত্রীসহ সকল যাত্রীর প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
একইসঙ্গে বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরকারী ও বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করছি।

‘সেক্রেটারি জেনারেলের ৭০০ অটোরিকশা’, বক্তব্যের প্রতিবাদ জামায়াতের