শিরোনাম

শেখ হাসিনা দেশে ফিরে আইনের পথে হাঁটুক: আইনমন্ত্রী

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
শেখ হাসিনা দেশে ফিরে আইনের পথে হাঁটুক: আইনমন্ত্রী
শুক্রবার ঝিনাইদহে বিশিষ্ট শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় বক্তব্য রাখেন আইনমন্ত্রী মন্ত্রী মো. আসাদুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘তিনি দেশে ফিরুক, আমি এটা বিশ্বাস করতে চাই। দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুক।’

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সৃষ্টিকর্তার পর মানুষ যেন বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে, এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ এমন হতে হবে, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে। এজন্য বিচারকদের মধ্যে মানবিক মূল্যবোধের চর্চা থাকা জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেনসহ জেলা ও উপজেলার বিএনপি নেতারা।

/এসআর/