এইচএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪০ হাজার ৮৪ জন। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
জিপিএ ফাইভ পেয়ে মা-বাবা ও ভাইয়ের সঙ্গে সেলফি তুলছেন এক শিক্ষার্থী
জিপিএ ফাইভ পেয়ে মা-বাবা ও ভাইয়ের সঙ্গে সেলফি তুলছেন এক শিক্ষার্থী
তবে এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ছাত্ররা। মোট জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী।
তবে এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ছাত্ররা। মোট জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৬১ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫১ দশমিক ৫৪, সিলেট শিক্ষা বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ, যশোর শিক্ষা বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬১ দশমিক ০৭ এবংকারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৬ শতাংশ পরীক্ষার্থী।

/এসএ/