প্রধানমন্ত্রীর জাপান সফর
সিটিজেন জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রীর জাপান সফর
সিটিজেন জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৯: ৫৩

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও প্রধানমন্ত্রী তারেক রহমান
গত ২৬ অক্টোবর চারদিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন তিনি। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ২৬ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা

এ সফরে সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।

২৬ অক্টোবর জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর

এরপর জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন তারেক রহমান

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে জাপানের টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্যারেড পরিদর্শন করেন।

এর আগে জাপান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে

এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়

প্রধানমন্ত্রীর জাপান সফর
সিটিজেন জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৯: ৫৩

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও প্রধানমন্ত্রী তারেক রহমান









