শিরোনাম

আহমেদ আব্দুস সোবহানের মৃত্যুতে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক
আহমেদ আব্দুস সোবহানের মৃত্যুতে স্মরণসভা

ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরি মিলনায়তনে বিশিষ্ট লেখক ও বিসিএস ৮২ ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আব্দুস সোবহানের আকস্মিক মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেতাগী প্রগতি ফোরামের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি গোলাম কুদ্দুস মল্লিক এবং সঞ্চালনা করেন সাবেক অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

press

অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কনিষ্ঠ কন্যা সৌমিতা নওরিন ঊর্মি ও জামাতা সাব্বির। এছাড়া বিসিএস ৮২ ব্যাচের কয়েকজন সাবেক সচিব ও অতিরিক্ত সচিবও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্মরণসভা শুরুতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বেতাগী প্রগতি ফোরাম কর্তৃক লেখা শোকবার্তা মরহুমের পরিবারের কাছে হস্তান্তর করেন ফোরামের উপদেষ্টা ওয়াজেদ কামাল।

স্মরণসভা

মরহুম আহমেদ আব্দুস সোবহানের জীবন ও কর্ম স্মরণ করে বক্তব্য রাখেন সরকারের সাবেক সচিব ড: মোহাম্মদ আলী খান, সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সাবেক সচিব হুমায়ুন খালিদ, সাবেক অতিরিক্ত সচিবরা বদিউল আলম, মো: আলাউদ্দিন, মোখলেসুর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব নাজমুল হুদা শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) রাসেল সাবরিন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা: মজিবর রহমান, ফোরামের উপদেষ্টা আব্দুস শুকুর এবং মরহুমের জামাতা সাব্বির।

স্মরণসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ডা. রুহুল আমিন।

/জেএইচ/