শিশুসাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

শিশুসাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮১ বছর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রম্যলেখক ও সাংবাদিক তাপস রায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আখতার হুসেন অনেকদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিলো। শরীরে রক্তচাপও কমে গিয়েছিলো। শারীরিক জটিলতার কারণে প্রথমে তাকে ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখান থেকে বারডেম হাসপাতালে আনা হয়। এরপর তাকে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে আবার নেওয়া হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। গত শুক্রবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
আখতার হুসেন ১৯৪৫ সালের ১ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা টি.আই.এম. সিকান্দারের রেলওয়ের চাকরির সুবাদে তার শৈশব ও কৈশোর কেটেছে খুলনা, গফরগাঁও, কুলাউড়াসহ দেশের বিভিন্ন এলাকায়।
সাহিত্যে অবদান রাখায় আখতার হুসেন বাংলা একাডেমি পুরস্কার’ অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার’, ‘আলাওল সাহিত্য পুরস্কার’, ‘ ভাষা শহীদ আবদুল জব্বার স্মৃতিপদক’, ‘, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রদত্ত ‘মুক্তিযোদ্ধা কলম সৈনিক সম্মাননা স্মারক’, ‘মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার’, ‘এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার’ ‘বজলুর রহমান স্মৃতিপদক’সহ আরও অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন । তিনি ছিলেন বাংলা একাডেমির ফেলো।

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন