শিরোনাম

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তরে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, আজকের এই গৌরবময় দিনে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন। একই সঙ্গে তিনি কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী পিজিআরের সদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের হাত ধরে পিজিআরের বিকাশ ও নতুন রূপ লাভ করে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীটির সম্প্রসারণ ও উৎকর্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মো. সাহাবুদ্দিন বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। ওই ঘটনায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন সদস্যও শহিদ হন। তিনি তাদেরসহ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সব প্রয়াত সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

/এসবি/