সংসদ অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি

সংসদ অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসবে তা নিয়ে চলেছে জল্পনা। যদিও একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানই বলতে পারেন তার সরকারের প্রথম অধিবেশন কবে বসবে। এদিকে চলতি মাসেই অর্থাৎ আগামী ২৬ ফেব্রুয়ারি রমজানের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এটি হবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম অধিবেশন।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির জেষ্ঠ্য এক নেতা সিটিজেন জার্নালকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী চান দ্রুত সংসদ অধিবেশন আহ্বান করে স্পিকার, ডেপুটি স্পিকার ও রাষ্ট্রপতি নির্বাচনসহ সব অনুষ্ঠানিকতা শেষ করতে। এছাড়া সংরক্ষিত নারী আসনের ভোটও করতে হবে। তাই উনি দ্রুততম সময়ে অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন বলে জানান এ নেতা।
বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। অধিবেশন ডাকবেন মহামান্য রাষ্ট্রপতি। তবে তিনি এটি করেন প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী। প্রথম বৈঠকের তারিখ ও সময় নির্ধারণ রাষ্ট্রপতির আদেশেই হয়।
সে হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করবেন। নতুন এই সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এ বিষয়ে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা সিটিজেন জার্নালকে বলেন, অধিবেশন আহ্বান বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার কথা এখনো সংসদ সচিবালয়কে জানানো হয়নি। তিনি বলেন, শপথ গ্রহণের এক মাসের মধ্যে অধিবেশন বসার বিধান রয়েছে। তবে অধিবেশনের জন্য সংসদ সচিবালয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো দিন অধিবেশন বসার নির্দেশনা আসলে তারা প্রস্তুত। তবে রাষ্ট্রপতির এ সংক্রান্ত চিঠি তারা এখনো পাননি।
সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এর আগে সেই ভাষণ মন্ত্রিসভায় অনুমোদন করা হবে এবং অধিবেশনজুড়ে সদস্যরা ভাষণের ওপর আলোচনা করবেন।
এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফল সরকারিভাবে প্রকাশিত হয় গত ১৪ ফেব্রুয়ারি। সে হিসেবে আগামী ১৬ মার্চের মধ্যে এই সংসদের প্রথম অধিবেশন বসতে হবে।
সংসদ সচিবালয়ের তথ্যমতে, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এটি চতুর্থবারের মতো কোনো সংসদের প্রথম অধিবেশন রমজান মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে অধিকাংশ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে হওয়ায় প্রথম অধিবেশনগুলো রমজানের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। তবে আশির দশকে কিছু সংসদের প্রথম বৈঠক রোজার সময়ে অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় প্রথম দিনের বৈঠকে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হয়েছেন। ফলে এবার সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সংসদের কার্যপ্রণালি বিধিতে এমন পরিস্থিতিতে অধিবেশনের সভাপতিত্বের বিষয়ে সরাসরি নির্দেশনা না থাকলেও অতীতে জ্যেষ্ঠ সদস্যকে দায়িত্ব দিয়ে স্পিকার নির্বাচনের নজির রয়েছে। এবারও তেমন কোনো পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলে জানা গেছে।। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব গ্রহণ করা হবে। এরপর রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্ত হবে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের দিন তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত করে দলটি। তবে স্পিকার, উপনেতা ও চিফ হুইপ এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে বিরোধী জোটের সংসদীয় দল ইতিমধ্যেই বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ মনোনীত করেছে। জাতীয় সনদ ও ক্ষমতাসীন দলের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, এবার ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন।