শিরোনাম

রোহিঙ্গা ও করিডোর ইস্যুতে বাংলাদেশ-চীন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা ও করিডোর ইস্যুতে বাংলাদেশ-চীন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার এবং ‘অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন বাংলাদেশ-চীন কমিউনিটি’ গড়ে তুলতে সহযোগিতামূলক অংশীদারত্ব এগিয়ে নেওয়ার নানা দিক নিয়ে আলোচনা হয়।

/এফসি/