শিরোনাম

২৪ ঘণ্টা বন্ধ থাকবে স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টা বন্ধ থাকবে স্থলবন্দর
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন ও চেকপোস্ট ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এ সময় স্থলপথে বাংলাদেশের বাইরে যাতায়াত করা যাবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ছয়টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ছয়টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে এই সময়ের মধ্যে দেশের সব স্থলবন্দরের বহিরাগমন কার্যক্রম বন্ধ রাখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএ/