ডিসেম্বরে আ.লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
ডিসেম্বরে আ.লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। তারা কোনো দিন রাজনৈতিক দল ছিল না। কারণ আওয়ামী লীগের মধ্যে, তাদের ডিএনএর মধ্যে কোনো গণতন্ত্রের বীজ ছিল না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চায়, সেটা আমার মনে হয় এদেশের জনগণ কখনো গ্রহণ করবে না। এদেশের জনগণ তাদেরকে কখনো সেই সুযোগ দেবে না। কে কখন আসতে চাচ্ছে তা নিয়ে আমরা মোটেও বিচলিত না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যে যখনই আসুক তাদেরকে আইন অনুযায়ী হেফাজত নেওয়া হবে।

তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। যার সন্তানই হোক সংসদ সদস্যের সন্তান হলেও তাকে অভিযুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নিয়ে আসা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয় নাই।

/এসবি/