তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

ঝিনাইদহ সংবাদদাতা

যারা কালোবাজারির মাধ্যমে তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগ করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপায় এক খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘কৃত্রিমভাবে তেল সংকট তৈরি করা হচ্ছে। আমরা এতদিন সফট লাইনে ছিলাম। আমরা বলেছি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন ২৫-এ যে শাস্তির বিধান করা হয়েছে প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সেই কারণে প্রশাসনকে বলছি আপনারা কঠোর হন।’
তিনি বলেন, ‘যদি বিএনপির কোনো নেতাকর্মী এর সাথে জড়িত থাকে সবার আগে তাকে গ্রেপ্তার করবেন। যদি কেউ তার পক্ষে তদবির করতে আসে তাকেও গ্রেপ্তার করুন সহযোগী হিসেবে। আমরা যেকোনো মূল্যে কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
আইনমন্ত্রী বলেন, ‘জুলাই সনদ থাকা না থাকার উপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরী। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এখানে কোনো ইফস্ এন্ড বাটস নাই। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’
তিনি বলেন, ‘এই মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান শৈলকুপা আসছেন। যেদিন শৈলকুপায় তিনি আসবেন ওই দিন আপনারা সবাই তাকে অভ্যর্থনা জানাবেন।’