ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক

বিশেষ প্রতিনিধি

জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।
রবিবার (১২ জুলাই) মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে ধর্মমন্ত্রী বলেন, জমির উদ্দীন সরকার ছিলেন দেশের একজন সুদক্ষ পার্লামেন্টারিয়ান ও প্রথিতযশা আইনজীবী। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, রবিবার ভোরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দীন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৯৫ বছর।

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই