শিরোনাম

ঢাকা ওয়াসার নতুন এমডি আমিনুল ইসলাম

বিশেষ প্রতিনিধি
ঢাকা ওয়াসার নতুন এমডি আমিনুল ইসলাম
আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আমিনুল ইসলামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আমিনুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী আমিনুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।