ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সরকারের

সিটিজেন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর ইরানে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
রবিবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইরানে হামলার প্রেক্ষিতে এই উদ্বেগের কথা জানায়।
ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সতর্ক করে দিয়ে বলেছে, শত্রুতা অব্যাহত থাকলে, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক নাগরিকের কল্যাণকে আরও বিপন্ন করবে।
সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার প্রয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়। এ সব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং ওই অঞ্চলজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগিরই পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে বাংলাদেশ আশা প্রকাশ করছে।
সূত্র: বাসস