শিরোনাম

জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, মূল্য কত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, মূল্য কত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ছবি: ওয়েবসাইট

আগামীকাল বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরদিন অর্থাৎ ৬ আগস্ট এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানিয়েছেন। জাদুঘরে প্রবেশে টিকিট ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

কীভাবে টিকিট কটবেন?

দর্শনার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে হবে। সাইনআপ করে স্লট বুকিং করে টিকেট কিনতে হবে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তবে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনা কঠিন হতে পারে। এজন্য নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। তাই দর্শনার্থীদের আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে। প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

/জেএইচ/