শিরোনাম

দেশে আবার বাড়লো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
দেশে আবার বাড়লো জ্বালানি তেলের দাম
জ্বালানি তেলের দাম বেড়েছে।

জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়ে রবিবার (৩১ মে) রাতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দাম বেড়েছে পেট্রোল, অকটেন ও জিজেলের। রবিবার দিবাগত রাত ১২টা অর্থাৎ সোমবার (১ জুন) থেকেই নতুন দাম কার্যকর হবে।

জুন মাসের জন্য দেশে পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে দাম বাড়েনি ডিজেলের।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হলো।

এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

/টিই/