গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে একুশে পদক হস্তান্তর করেন তিনি। এসময় অনুষ্ঠান মঞ্চে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে একুশে পদক গ্রহণ করেন– অভিনয়ে জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যের জন্য মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর) নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদকে ভূষিত করা হয়।
রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত। ১৯৭৬ সাল থেকে সাহিত্য, শিল্প, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, অর্থনীতি, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করে সরকার। তবে এ বছর সাহিত্য বিভাগে কোনো নাম ঘোষণা করা হয়নি।

নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এককালীন নগদ চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র দেওয়া হয়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। মনোনয়ন আহ্বান করা হয়েছিল গত বছরের জুলাইয়ের শেষ দিকে, আর জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ অক্টোবর।